প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ঘটে যাওয়া দুর্নীতির সুষ্ঠু বিচার হবে : ফরিদা আখতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে এটি সত্য কথা। অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল। এমনকি কাজ ফেলে রাখা হয়েছে। ঘটে যাওয়া দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। এ মন্ত্রণালয় সংস্কার ও বিচার একসঙ্গে চলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোন ধরণের দুর্নীতি বা অব্যবস্থাপনা করতে দেওয়া হবে না।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখিও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বন্যা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া, প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে বলে জানান তিনি।
এসময় তার সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed