Main Menu

রবিবার সিলেট শাহী ঈদগাহ ময়দানে হারিছ চৌধুরীর জানাজা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর লাশ ঢাকা মেডিকেল থেকে আগামী রবিবার (২৯ ডিসেম্বর) সিলেট নিয়ে আসা হবে।

Manual7 Ad Code

হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তার বাবার লাশ সিলেটে নিয়ে যাওয়া হবে। এদিন রবিবার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বাদ আছর লাশ কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিছ চৌধুরী প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’র আঙ্গিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে।

সামিরা চৌধুরী জানান, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

Manual5 Ad Code

এর আগে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছিল। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর হারিছ চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী আদালতে যান। এরপর ডিএনএ টেস্টের আবেদন করেন।কন্যা সামিরার রিটের প্রেক্ষিতে গত ৫ই সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ। কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার লাশ সিলেটে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটে দাফনের জন্য সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কবরের জায়গা নির্ধারণ করে তার পরিবার। পরে হারিছ চৌধুরীর নিজ হাতে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে কবরের স্থান নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী রোববার সেখানেই হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফন করা হবে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code