কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে তরুণের ‘আত্মহত্যা’
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে মো. মুজাহিদুর রহমান (২২) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের নিজবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুজাহিদ ওই গ্রামের মো. ইরা মিয়ার ছেলে।
মুজাহিদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে পূর্ব ফটিগুলির স্থানীয় বাজারের একটি দোকানে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে যান মুজাহিদ। সেখানে বাবুল মিয়াসহ আরও কয়েকজন ক্রেতা ছিলেন। এ সময় বাবুলের মুঠোফোনটি হারিয়ে গেলে সবাই মুজাহিদকে দোষারোপ করে তার গালে চড়-থাপ্পড় মারেন এবং তার পরিবারকে খবর দেন। অবশ্য কিছুক্ষণ পর মুঠোফোনটি পাওয়া যায়।
পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে মুজাহিদকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় মুজাহিদ মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে পরিবারের অজান্তে ঘুমানোর কোনো একসময় চুরির অপবাদ সইতে না পেয়ে মুজাহিদ বসতঘরের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মুজাহিদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেলে তার মরদেহ উদ্ধার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed