সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, একই পরিবারের ৬ জন আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ইবা আক্তার নামে এক শিশু মারা গেছে । এ সময় আহত হয়েছেন শিশুটির বাবা, মা সহ পরিবারের ৬ জন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার জুলাই ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইবা আক্তার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের আবুল কালামের মেয়ে।
আহতরা হলেন- নিহত শিশুর বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কালাম, তার স্ত্রী সিপা আক্তার, তাদের ৪ মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি, বোন সফাতুন নেছা ও ভাগ্নি তান্নি আক্তার।
স্বজন ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে আবুল কালাম অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরের বাসায় ফিরছিলেন। অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের আগে জুলাই ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শিশু ইবা আক্তারের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ নিহত ইবা আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed