ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তাদের বাড়ি নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে নিহত লাবনী ও বিদ্যা মিয়ার লাশ শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশীদ ও তার স্ত্রী বকুল আক্তার।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed