Main Menu

আল্লামা শিঙ্গাইরকুড়ী (রহ.)এর ৪৪তম ঈসালে সাওয়াব মাহফিল ১লা জানুয়ারি

হাফিজ মাছুম আহমদ দুধরচকী: এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামিল সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সুফি হযরত আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর ৪৪তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১লা জানুয়ারি অনুষ্টিত হবে।

জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেববাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী।

তরবিয়ত প্রদান করবেন হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী (রহঃ)।

গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।

Share





Related News

Comments are Closed