Main Menu

বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ১৬

বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- সাতক্ষীরার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুরের বনানী শিকদার (৩৫), যশোরের শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়ার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে আজ বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ছয়জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

Share





Related News

Comments are Closed