সোমবার সিলেটে আসছেন জোনায়েদ সাকি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপে আগামীকাল সিলেটে আসছেন জননেতা জোনায়েদ সাকি।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট জেলা কমিটির উদ্যোগে এ গণসংলাপের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সিলেট জেলা সংগঠক নিগাত সাদিয়ার সভাপতিত্বে গণসংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু ও সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন।
এছাড়াও সিলেট মহানগর, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed