শনিবার সিলেটের ২৮ এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ২৮ এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই আরেফিন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনস্থ ১১ কেভি বোরহান উদ্দিন ফিডার, ১১ কেভি মুক্তিরচক ও ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন মেন্দিবাগ, মাছিমপুর রোড, কুশিঘাট, নোয়াগাও, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, মুরাদপুর, সোনাপুর, নয়াবস্তি, টিলাগড়, গোপালটিলা, এমসি-কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
এছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ অধীনস্থ সিলেট দপ্তরের আওতাধীন ১১ কেভি লাইনের নোয়াপাড়া, কারিপাড়া,বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবান টিলা, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজিবির তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
ঐসব এলাকায় জরুরি মেরামত ও গাছপালার শাখা কাটার জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed