Main Menu

ছাত্রনেতা আলালের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলালের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশিষ্ট ব্যাবসায়ী আতাউর রহমান ব্যবসার পাশাপাশি সমাজের অনেক ভালো কাজের সাথে জড়িত ছিলেন। নিজের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্টিত করে গেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকাহত পরিবারকে শোক ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার বেলা ১১.৪৫ মিনিটের সময় রাগিব রাবেয়া হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে মারা যান।

Share





Related News

Comments are Closed