২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’।
বিপিএল ঘিরে সিলেটে যে উন্মাদনা দেখা যেত, তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে ২০২৪ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ লিগ ঘিরে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে মাঠ মাতাবেন দেশের তারকা ক্রিকেটাররা ।
২৭ ডিসেম্বর সকাল ১১ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্ভোধন হবে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’র ।
এই টুর্নামেন্টকে সফল সার্থক ও প্রাণবন্ত করে তুলতে এক প্রস্তুতি সভা শুক্রবার সকাল ১১ টায় হাউজিং স্টেটে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী’কে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদি’কে সদস্য সচিব করে সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
উক্ত টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটারা অংশগ্রহণ করবে। সভায় নেতৃবৃন্দ সর্বস্তরের ক্রীড়ামোদীদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম ও কোহিনূর আহমেদ। জেলা যুবদলের সভাপতি এড মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ক্রিকেট সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিন সালেহ, মাহমুদ ইমন, জয়দিপ দাশ, আশরাফ আরমান, সুমায়েত নুরী চৌধুরী, বাহার হোসেন শিশির, ইমরান আলী আহমদ, নাসির উদ্দীন প্রমুখ।
Related News
সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুল মিয়াকে জেল হাজতে প্রেরণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায়Read More
সিলেটে ট্রিপল মার্ডার: যুক্তরাজ্য থেকে ফিরে মর্গে ছুটে গেলেন দুই মেয়ে, দাফন শুক্রবার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আলোচিত তিন হত্যাকাণ্ডে নিহত প্রবীণ ব্যবসায়ী আব্দুসRead More



Comments are Closed