সিলেটে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ কারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় জড়িত ২ জনকে আটক করে র্যাব।
আটকরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২০) ও একই উপজেলার ডাকাতের বাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে রাজু মিয়া (১৬)।
আটকদের বিরুদ্ধে র্যাব বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দকৃত আলামতসহ আটকদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed