Main Menu

তামাবিল স্থলবন্দরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করা হবে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বতীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না, তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। তবে সময় হলে সবই পরিষ্কার হবে।

Manual8 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা আছে তা কীভাবে সমাধান হবে তা একটি বিষয়। তবে এখনই এ বিষয়ে হাত দিবে না বর্তমান সরকার।’

তামাবিল স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সমস্যা সমাধান করে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Manual6 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এর আগে, বেলা ১১ টার সময় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন তামাবিল স্থল বন্দরে পৌঁছে স্থল বন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন শেষে স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

মতবিনিময়কালে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানীকৃত পাথরে ওজনে যৌক্তিক ছাড়, লেবার হ্যান্ডেলিং, ইয়ার্ড ব্যবহারে অতিরিক্ত ট্যারিফ প্রতিবন্ধকতা, বন্ড এরিয়া বৃদ্ধি এবং স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানান।

এদিকে বিকেল তিনটায় জাফলংয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code