নতুন ভোটার হতে লাগবে যেসব তথ্য
বৈশাখী নিউজ ডেস্ক: এরই মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন কিংবা আগামী ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে এমন ব্যক্তিদের মধ্যে যারা এখনও ভোটার হননি, তাদেরকে সম্প্রতি ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার তাদের ভোটার হতে কী কী লাগবে সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে ও বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা আগামী মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। তবে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।
ভোটার হতে যেসব তথ্যের প্রয়োজন হবে-
১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
২. জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি
৩. নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাইবোন প্রভৃতি) এনআইডির ফটোকপি
৪. এসএসসি, দাখিল, সমমান অথবা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি)
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed