বুধবার সিলেটের ৬ এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার (১৮ ডিসেম্বর) আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ৬ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস ই আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩৩ কেভি এমসি কলেজ-উপশহর ফিডার, ১১ কেভি বালুচর ফিডার ও একই ফিডারের সেনপাড়া লাইনের কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলুরতল, গোপালটিলা, এমসি কলেজ, টিলাগড় ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। জরুরি উন্নয়ন কাজের জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed