Main Menu

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে মোটর সাইকেল যোগে নিহত প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন এবং বাইক চালক ইমন সরকার মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়রনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

 

Share





Related News

Comments are Closed