সিলেটে ট্রাক ভর্তি ২৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ১৭ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে শাহপরাণ (রঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় চিনি ভর্তি ট্রাকের চালকসহ দুজন দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে ত্রিপল দ্বারা মোড়ানো ২৯৭ বস্তা ভারতীয় চিনি বিধি মোতাবেক জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা।
এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানার একটি মামলা দায়ের হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed