Main Menu

বিজয় র‍্যালীতে গোয়াইনঘাটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ঢল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও দলীয় সমর্থক নিয়ে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

সোমবার (১৬ ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি।

Manual7 Ad Code

সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক (এপিপি) এডভোকেট শাহজাহান সিদ্দিকী ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদ খানের নেতৃত্বে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় গোয়াইনঘাট উপজেলা যুবদল।

গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ ও সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিনের নেতৃত্বে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় গোয়াইনঘাট উপজেলা কৃষক দল।

Manual4 Ad Code

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাবের নেতৃত্বে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল।

গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিলের নেতৃত্বে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দল।

Manual2 Ad Code

এছাড়াও গোয়াইনঘাট উপজেলা দলের পক্ষ থেকে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি উসমান গনি, আমজাদ বক্স, আব্দুল মালিক, জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সহ সম্পাদক মনিরুল করিম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, অর্থ সম্পাদক আব্দুল আলিম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদকদের মধ্যে ইউনুস আলী, ইমাম উদ্দিন, কমর উদ্দিন, এবাদুর রহমান, সাইদুর রহমান, জাকারিয়া, আব্দুস শুকুর,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, মাসুক আহমদ,হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান হেলোয়ার,ওয়ারিছ উদ্দিন, রুবেল মেম্বার, আফাজ উদ্দিন, সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সভাপতি এডভোকেট সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মমিনুল হক, সাবেক ছাত্রদল নেতা হাবিব আহমদ, রুবেল আহমদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের পাচঁ শতাধিক নেতাকর্মী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code