কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে গেছে চালকরা।
নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। নিহত অপর তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের মরদেহগুলো ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় শনাক্তের কাজ চলছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে আসছিল। অটোরিকশাটি পুরাতন ব্রহ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। তিনি বলেন, উদ্ধারকাজ শেষে মৃতদেহগুলো ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া বলেন, মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে, অপর তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে। দুর্ঘটনার পর দুটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে গেছে চালকরা। তাদের নম্বর প্লেট দেখে নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, দুটি কাভার্ডভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed