শহীদ বুদ্ধিজীবী দিবসে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শ্রদ্ধা ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন একাত্তরের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও রক্তাক্ত জুলাই-আগস্টের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, একাত্তর ও ’২৪ এর লক্ষ্য একই সূত্রে গাঁথা। তথ্য উপদেষ্ঠা নাহিদুল ইসলাম সম্প্রতি সংস্কার প্রশ্নে বলেছেন, কিছু রাজনীতিকরা নির্বাচনের দাবি করে অন্তর্বর্তী বিপ্লবী সরকারকে ব্যর্থ করার চেষ্ঠা করছে। তিনি এ ব্যক্তব্যকে যথাপুযোক্ত ও সঠিক এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, চাল ও তেলের দামের কারনে গরীব জনগণের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। এক-দেড় মাইলের ব্যবধানে ভিন্ন বাজারে নিত্যপণ্যের দামের মধ্যে বিশাল ফারাক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বিগত ১৫ বছরে লুট হওয়া প্রায় ২৮ লক্ষ কোটি টাকা উদ্ধার, রাষ্ট্র সংস্কার সম্পন্ন ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের উদ্যোগে চায় গোটা দেশবাসী। এই বিষয়ে কোন ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পূর্বঘোষিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দীন স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলপূর্ব এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেটের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের অন্যতম উপদেষ্ঠা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতোয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সিলেট ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, সাংবাদিক শহীদ আহমদ খান, শ্রমিক নেতা মিজান গাজী, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ প্রমুখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed