কুলাউড়ায় ২০ একর সরকারি জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিল প্রশাসন
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। দখল করে প্রভাবশালী ওই ব্যক্তি সেখানে রোকনটিলা নামে একটি ইকোপার্কও নির্মাণ করেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনভর উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিপুল পরিমাণ এই জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস, থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে রোকন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ২০ একরের ওই খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।
তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে অবৈধ দখলে থাকা ২০ একর খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed