বিজয় দিবসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ওসমানী জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: বিজয়ের মাস ডিসেম্বরে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সিলেটের ওসমানী জাদুঘর। ফলে বিনা টিকেটে জাদুঘর পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীগণ।
বুধবার (১১ ডিসেম্বর) ওসমানী জাদুঘর, সিলেটের সহকারী কীপার (রু. দা.) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed