সিলেটে দুই ভাইকে জিম্মি করে ৪২ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে দিন দুপুরে দুই সহোদরকে জিম্মি করে জমি কেনার ৪২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল সংলগ্ন সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী ব্যবসায়ী রুপায়েল আহমদ বলেন, তার ভাই হেলাল আহমদসহ নগরের বারুতখানা ডাচবাংলা, চৌহাট্টার এনআরবি ব্যাংকসহ ৩টি ব্যাংক থেকে ৪২ লাখ টাকা উত্তোলন করেন। মঙ্গলবার জায়গা ক্রয়ের জন্য ওই টাকা তোলা হয়।
তিনি বলেন, টাকা উত্তোলন করে সিএনজি চালিত অটোরিকশায় শিবগঞ্জে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শিবগঞ্জ ফরহাদ খাঁ’র পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে পৌছামাত্র ৬টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা অটোরিকশা আটকিয়ে দুই ভাইকে জিম্মি করে অস্ত্রের মুখে ৪২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, ওই এলাকার সিসি ফুটেজে একটি মোটরসাইকেল (সিলেট হ/ল ১১-০১৪৫) লাল রং, পালসার অথবা টিভিএস ছিনতাই করে পালাতে দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
তিনি বলেন, দুই সহোদর মঙ্গলবার জমি কিনতে ৩টি ব্যাংক থেকে ৪২ লাখ টাকা উত্তোলন করেন। ঘটনাস্থলে পৌছামাত্র ছিনতাইয়ের কবলে পড়েন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed