মরমী কবি হাছন রাজার ১০২তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিখ্যাত মরমী সাধক হাছন রাজার ১০২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ভাটির দেশ সুনামগঞ্জের লক্ষ্মণশ্রীর জমিদার হয়েও লোকসাধনায় নিবেদিত হওয়া এই প্রবাদপুরুষ।
মরমি এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিয়ে গেছেন এক অনন্য উচ্চতা। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেন তিনি।
কিন্তু জমিদারীর চেয়ে মরমী সঙ্গীতসাধনাই ছিল তার নিয়ত্তা। জীবদ্দশায় রচনা করেছেন প্রায় দুইশত গান। হাছন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়, তেমনি আধ্যাত্মিকতাও প্রকাশিত।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনের হিবার্ট বক্তব্যে হাছনরাজার দুটি গানের প্রশংসা করেছিলেন।
তবে হাছনরাজার মৃত্যুবার্ষিকীতে এবছর সুনামগঞ্জে নেই কোন আয়োজন। সরকারি আয়োজন যেমন নেই, তেমনি অন্য কোন সংগঠনও মরমী এ কবির মৃত্যুবার্ষিকীত কান অনুষ্ঠান আয়োজন করেনি। হাছন রাজার পরিবারেরও নেই কোন উদ্যোগ।
হাছনরাজার প্রপৌত্র দেওয়ান সামারিন রাজা বলেন, হাছন রাজার মৃত্যুদিবসে সরকারি-বেসরকারি কোনও আয়োজন নেই! হাছন রাজা মিউজিয়ামটিও বর্তমানে এলোমেলো থাকায় আমরাও কোনও আয়োজন করতে পারছিনা।
সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, হাছনরাজার মৃত্যুদিবসে কোনও আয়োজন নেই তবে আগামী ২১ ডিসেম্বর তার জন্মদিনে আমরা অনুষ্ঠানের আয়োজন করবো।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed