Main Menu

সোমবার থেকে পুনরায় সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস

বৈশাখী নিউজ ডেস্ক: জনগণের চাহিদার প্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-সুনামগঞ্জ রুটে পুনরায় এসি-নন এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিআরটিসি।

বিআরটিসি সিলেট বাস ডিপো ম্যানেজার (অপারেশন) মোঃ রোকনুজ্জামান জানান, ২ ডিসেম্বর সোমবার থেকে সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং সুনামগঞ্জের নতুন বাস স্ট্যান্ড হতে জনসাধারণের কাঙ্খিত পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত চলাচল করবে বিআরটিসি’র এসি – নন এসি বাস।

তিনি বলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। “সেবায় আদর্শ” এই স্লোগানকে সামনে রেখে জনগণকে পরিবহন সেবা প্রদানের জন্য বিআরটিসি বদ্ধপরিকর।

Share





Related News

Comments are Closed