প্রবাস ফেরত গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা: সৌদি প্রবাস ফেরত রাকিবা বেগম (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত রাকিবা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আছান নবীর মেয়ে এবং একই গ্রামের আখলুছ মিয়া চৌধুরীর ছেলে সাঈদী চৌধুরীর স্ত্রী।
ওই হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী সাঈদী চৌধুরী (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আহমদাবাদ গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
এরপর ওই গৃহবধুর মরদেহ পুলিশী হেফাজতে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।
রবিবার সন্ধায় সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার সন্ধায় নিহত গৃহবধুর প্রতিবেশী ও পারিবারবীক সূত্র জানায়, সদর উপজেলার আহমদাবাদ গ্রামের সৌদি প্রবাস ফেরত রাকিবা বেগম (৩০)’র সাথে অসম বয়সের পার্থক্য থাকার পরও মন দেয়া নেয়ার কারনে ৬ মাস পূর্বে বিয়ে হয় একই গ্রামের যুবক সাঈদী চৌধুরীর সাথে।
রবিবার ভোর রাতের কোন এক সময়ে স্বামীর বাড়ির শয়ন কক্ষে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রাকিবাকে গলাটিপে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে তারই স্বামী সাঈদী।
বেলা সাড়ে দশটার দিকে পাড়া প্রতিবেশীরা বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবাকে বসতঘরের ভেতর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি হত্যাকান্ড নিশ্চিত হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে আহমদাবাদ গ্রাম থেকে গৃহবধু হত্যাকান্ডে অভিযুক্ত সাঈদী চৌধুরীকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed