দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর প্রদানকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সিকৃবি ভিসি
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
৩০ নভেম্বর (শনিবার) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “Auditing And Taxation” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে Auditing And Taxation বিষয়ে বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মোঃ রফিকুল ইসলাম। দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহন করেন।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed