Main Menu

মাধবপুরে ৮০০ পিস ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেন।
আটককৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed