Main Menu

সিলেটে গণসমাবেশ সফলে মহানগর জমিয়তের প্রচার মিছিল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর -দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) শনিবার নগরীর রেজিস্ট্রারী মাঠে ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনের দাবিতে গণসমাবেশ সফলের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২২ নভেম্বর) বাদ জুম্মা বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভা মিলিত হয়।

পথসভায় মহানগন সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান এর পরিচালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান বলেন, আজকের প্রচার মিছিলের মাধ্যমে সিলেটের জমিয়ত কর্মী ও সর্বসাধারণদেরকে আগামিকাল রেজিস্ট্রারী মাঠে জমিয়তের গণসমাবেশে সকলের উপস্থিতি, দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের এর সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম,জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক শামিম আহমদ, জেলা দক্ষিণের মাওলানা ফয়সল আহমদ, জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন,জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাসান আহমেদ, এম বেলাল আহমেদ চৌধুরী, এডভোকেট রেজাউল হক, মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের, সহসভাপতি জাহেদ আহমদ, জামিল আহমদ, আবু হানিফা সাদি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code