ওসমানীনগরে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ২৫০ বস্তা অবৈধ ভারতীয় চিনি সহ মো. শহিদ মিয়া (৩২) ও মো. শাকিল আহমদ (২৪) নামের দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার সামন থেকে একটি ড্রাম ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ করে ওসমানীনগর থানা পুলিশ।
আটকৃত শহিদ সিলেটের জৈন্তাপুর উপজেলার গৌরিশংকর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও শাকিল শাহপরান থানাধীন কুনিরচক গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, সোমবার রাতে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে ২৫০ বস্তা অবৈধ ভারতীয় চিনি নিয়ে বালু বোঝাই একটি (ঢাকা মেট্রো-শ-১১-১৫৫১) ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছিলো চোরাকারবারী। এমন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই শফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে চিনি বোঝাই ট্রাকটিকে ধাওয়া করে মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম মাদ্রার সামনে আটক করে।
এ সময় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে অবৈধ ভারতীয় চিনি রয়েছে বলে স্বীকার করে চালক। পরে ট্রাকটি থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ২৫০ বস্তায় ১২ হাজার কেজি চিনি জব্দ করা হয়। এ সময় ট্রাকের সাথে থাকা শহিদ ও শাকিলকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে পুলিশ।
মঙ্গলবার সকালে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ওসমানীনগর থানায় (মামলা নং-৯) মামলা দায়ের করেছে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ভারতীয় চিনি জব্দ ও দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed