Main Menu

সিলেটে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে পুলিশের ওসি আব্দুল কুদ্দুস।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে মৃত সুহেল আহমদ (৩০) সিলেট রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে রেলওয়ে কোয়াটারে থাকতেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে মোমিনখলা এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের নিচে পড়ে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

Share





Related News

Comments are Closed