Main Menu

সিলেটে যুবলীগ ক্যাডার ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র‍‍্যাবের হাতে এক যুবলীগ ক্যাডার ও এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা দুজনই ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টি ও আন্দোলনকারীদের উপর হামলাকারী। র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর দুটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান জানান- সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন একটি এলাকা থেকে যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। জুমায়েল শাহপরান বাইপাস এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ৭ নভেম্বর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (কোতোয়ালি থানার এফআইআর নং-১৪/৪৯৫) দায়ের করা হয়।

এদিকে, র‍‍্যাব-৯ অপর একট টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন একটি এলাকা থেকে মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছর মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে। তিনি এয়ারপোর্ট থানার বাদামবাগিছা এলাকার আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে ২১ অক্টোবর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (এয়াপোর্ট থানার এফআইআর নং-৭/১৪৪) দায়ের করা হয়।

Manual5 Ad Code

গ্রেপ্তারের পর দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব-৯। পরে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code