Main Menu

মৌলভীবাজার সমিতির শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীর দরখাস্ত আহবান

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’ এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা দান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য নাম তালিকাভুক্ত করার সময় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Manual1 Ad Code

সমিতির জীবন সদস্যদের সন্তান ছাড়াও মৌলভীবাজার জেলার অধিবাসীদের সন্তান যারা ২০২৪ সালে এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান ও তাদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে নগদ এককালীন বৃত্তি প্রদান করা হবে।

Manual3 Ad Code

আগ্রহী শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং পরীক্ষায় উত্তীর্ণের নম্বর ফর্দসহ সাদা কাগজে সমিতির সভাপতি/ সেক্রেটারি বরাবর আবেদনপত্র আগামী ১৮ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিম্নের যেকোন ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

ঠিকানাসমূহ হল: (১) জয়িতা ফার্মেসী, লামাবাজার পয়েন্ট, সিলেট, (২) নিউ সেন্ট্রাল ফার্মা, হাউজিং এস্টেট গেইট, দর্শন দেউড়ি, আম্বরখানা, সিলেট (৩) উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নীচে, বি- ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট, (৪) কাবাব কটেজ, সেন্ট্রার পয়েন্ট (লিফট-১), টুয়েলভ্ এর বিপরীতে, কুমারপাড়া পয়েন্ট, সিলেট।

যেকোন তথ্যের জন্য মোবাইল নাম্বার ০১৭১১৩১১৫৭৪ বা ০১৭১৮৪০০৪২২- এ যোগাযোগ করার জন্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী ও সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code