লাউয়াছড়া বনে আওয়ামীলীগ নেতার দখলে থাকা বনভূমি উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে প্রায় ৪ একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার। অবশেষে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৪ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ।
রোববার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর পশ্চিম পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ।
অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
দখলদার আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার এর কাছ থেকে বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান এলাকার শাহ আলম। তিনি জানান, ‘আমি জেনারের কাছ থেকে ৫বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১ লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকিটা টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা এগ্রিমেন্ট বলা আছে। তিনি বলেন, আমি গরীব মানুষ, লেবু চাষ করেই তা বিক্রি করে আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, আমরা পুলিশী সহযোগিতায় প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাইনি। কেউ দাবী করতেও আসেনি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একরের মতো জায়গা বেদখল হয়েছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed