শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ রতন পাল (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গলের ধোপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় শমশেরগঞ্জ বাজারমুখী ধোপারহাট বাজারের বিসমিল্লাহ টেলিকমের সামনে থেকে রতন পালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে।
এ ঘটনায় আটককৃত রতন পাল এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইলRead More
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More



Comments are Closed