সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেট নগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাজল কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় কাজল দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মোগলাবাজার থানার এফআইআর নং- ১১/১১৮) এজাহারভুক্ত আসামি তিনি।
গ্রেপ্তারের পর কাজলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed