সিলেটে সুরমা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। বর্তমানে পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ডিউটি অফিসার এসআই আলমগীর।
জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর আলমপুর এলাকায় সুরমা নদীর দক্ষিণ অংশে পানিতে ভাসছিলো ঐ লাশটি। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসামনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এসআই আলমগীর জানান, মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঐ ব্যক্তি আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর হবে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed