চুনারুঘাটে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার দুপুরে পুরাতন মহাসড়কের উপজেলার চন্ডিছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চন্ডিছড়া চা বাগানের কয়েক শতাধিক শ্রমিকরা।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, ৬ সপ্তাহ ধরে তাদের বেতন, রেশন, তলব বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ না করলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোব্ধ শ্রমিকরা।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed