সিলেটে আহত রাশেদের শয্যাপাশে মহানগর জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলীতে আহত হয়ে চিকিৎসাধীন রাশেদ আহমদের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ আহমদকে দেখতে যান তারা। নেতৃবৃন্দ রাশেদ আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন, জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং নিয়মিত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, ১৩নং ওয়ার্ড সেক্রেটারী ডা. মোবারক আহমদ প্রমূখ।
আর্থিক অনুদান প্রদানকালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের অবৈধ ক্ষমতা ঠিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দলীয় বাহিনীতে পরিনত করেছিল। আওয়ামী অঙ্গ-সংগঠন ও পুলিশের নৃশংস হামলায় সিলেটের শত শত ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন। হাসিনা সরকারের পতনের ৩ মাস পরও অনেকেই এখনো ব্যথায় হাসপাতালের বেডে কাতড়াচ্ছেন। নিহত ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, এরই মধ্যে ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য- রাশেদ আহমদ (২০) সিলেট নগরীর ১৩নং ওয়ার্ডের তোপখানা এলাকার ছিদ্দিক মিয়ার পুত্র। সে ৫ আগস্ট নগরীর কিনব্রিজের নিচে পুলিশের গুলীতে গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Related News
সিলেটে ভুয়া আনসার সেজে গাড়ি তল্লাশি, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আনসার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টিRead More
সিলেটে কম্পিউটারের দোকানে আগুন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মীরবক্সটুলার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।Read More



Comments are Closed