সিলেটে ভারতীয় ১৫১২ ক্যান রেডবুল জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রেডবুল নামক ভারতীয় কোমল পানীয়ের দেড় হাজার ক্যানসহ একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের এয়ারপোর্ট থানার একদল পুলিশ নগরের ইলেকট্টিক সাপ্লাই রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে এসব ক্যানসহ আটক করে।
আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
আটককালে তার কাছ থেকে ৩ লক্ষ ২ হাজার ৪০০ টাকা মূল্যের ১৫১২ ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।
পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed