সাংবাদিক হেনার পিতার মৃত্যু, সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য হেনা বেগমের পিতা মো. আবদুল হামিদ (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় নগরের আম্বরখানায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সাংবাদিক হেনার বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ।
এক শোক বার্তায় জানানো হয়, মরহুম মো. আবদুল হামিদ একজন সৎ ব্যবসায়ী ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, সাংবাদিক হেনা বেগমের বাবা মো. আবদুল হামিদ ঘূর্ণি এলাকার বাসিন্দা এবং আম্বরখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ দুনিয়াতে অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ এশা রোকেয়া কলবাখানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হযরত চাষনীপীর (রাহ.) কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed