ইমাম প্রশিক্ষণ কোর্সের ১১৫৬তম দলের সমাপনী ও সনদ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, আলেম-ওলামাদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে ইমাম প্রশিক্ষণ একাডেমি। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনগণ সামাজিক সমস্যা মোকাবিলার পাশপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবেন।দ্বীনি কর্মকাণ্ডে নেতৃত্বদানের পাশাপাশি কৃষি, বনায়ন, স্বাস্থ্য, প্রাণীসম্পদ পালন ও মৎস্য চাষে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আল কুরআনের বাণী অন্তরে ধারণ করে যৌতুক, মাদক, বাল্যবিবাহ, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য ইমামদের প্রতি আহবান জানান।
তিনি সোমবার সিলেট নগরীর শাহী ঈদগাহস্হ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের ১১৫৬তম দলের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের হিসাব রক্ষক সৈয়দ ফখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মাওলানা ইহসানুল হক খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সমাজ বিজ্ঞান বিভাগের প্রশিক্ষক মো: আনোয়ারুল কাদির।
ইমামদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মো: জুনাইদ ইসলাম,মাওলানা মো: কামরুল হাসান ও মাওলানা আসআদ আহমদ মাসুক।
সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইমাম প্রশিক্ষণ একাডেমি পরিচালিত সারাদেশে সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে একযোগে নিয়মিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয় গত ১ সেপ্টেম্বর। এতে বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ মোট সাত জেলার ১০২ জন ইমাম ও মুয়াজ্জিন প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed