মঙ্গলবার এইচএসসি’র ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল ঘোষণা করবেন।
এ বছর সিলেট বিভাগ ছাড়া সারাদেশে ৩০ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট বিভাগে পরীক্ষা শুরু হয় ৯ জুলাই।
শিক্ষার্থীরা এসএমএস ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের (www.dhakaeducationboard.gov.bd) www.educationboardresults.gov.bd, or www.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে “Result”-এ ক্লিক করে প্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এছাড়াও, শিক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তাদের পৃথক ফলাফল শিট ডাউনলোড করতে পারেন।
বোর্ডের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। এছাড়া যেসব শিক্ষার্থী এসএমএসের মাধ্যমে প্রাক-নিবন্ধন করবেন তারা সরাসরি মোবাইল ফোনে ফল জানতে পারবেন।
প্রাক-নিবন্ধন করতে শিক্ষার্থীদের যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে (ইংরেজিতে) এইচএসসি<>বোর্ডের নাম (প্রথম ৩ অক্ষর)<>রোল<>বছর টাইপ করে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
পরীক্ষা শুরুর আট দিন পর, কোটা সংস্করণ আন্দোলন এবং পরবর্তী গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এ বছর সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়।
এসএসসির ফলের ভিত্তিতে অন্যান্য বিষয়ের জন্য সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
সারাদেশে ২ হাজার ২৭৫টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
Related News
শাবিপ্রবির ছাত্রী হলে ফাটল দেখা দেওয়ায় ৩৬ শিক্ষার্থীকে অন্যত্র স্থানান্তর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলখ্যাতRead More
শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে ফেরেননি খুবির ৩৯ শিক্ষক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৪ বছরের ইতিহাসে উচ্চশিক্ষার জন্য শিক্ষাRead More



Comments are Closed