Main Menu

সিলেট-সুনামগঞ্জ থেকে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জ ব্দ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি।

Manual7 Ad Code

বুধবার ও বৃহস্পতিবার সকালে এসব পণ্য জব্দ করা হয়।

Manual1 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবির টহল দল ২০১টি ভারতীয় থ্রি পিস, ২৭০ পিস টি শার্ট, ৭টি গরু, ১০ হাজার ১৮০ কেজি চিনি, ১ হাজার ৬শ’ প্যাকেট বিড়ি, ৯৩ বোতল মদ, ১টি মোটরসাইকেল, একটি ট্রাক, ৪ হাজার ২শ’ ৭৫ কেজি বাংলাদেশী রসুনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

জব্দকৃত এসব মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ২৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, জব্দকৃত চোরাই মালামাল রাজস্ব বিভাগে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code