নতুন গ্যাস সংযোগের বিষয়ে যা জানাল তিতাস
বৈশাখী নিউজ ডেস্ক: কিছু গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গ্যাস সংযোগ দেওয়ার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক বা বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। কিছু গণমাধ্যম বা সোস্যাল মিডিয়ায় আবাসিকে, বাসা বাড়িতে নতুন বা লোড বৃদ্ধির সংযোগ দেওয়ার প্রকাশিত সংবাদ সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
কিছু প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করছে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়েছে। প্রয়োজনে গ্যাস বিতরণ কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তিতাস।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালের শেষের দিকে আবারও সংযোগ চালু করা হয়। তবে ২০১৪ সালের পর আবার জ্বালানি বিভাগ থেকে বিতরণ কোম্পানিকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করা হয়। সবশেষ ২০১৯ সালে লিখিতভাবে আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়।
Related News
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বিমান হামলাজনিত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটেRead More
সারাদেশে মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণRead More



Comments are Closed