সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৩ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) তে ৪ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চুড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছেন ১২৮ শিক্ষার্থী। প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন সুবিপ্রবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪ টায় তিনদিন ব্যাপী চলমান এই চুড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে চার বিভাগে ১২৮ শিক্ষার্থী ভর্তি চুড়ান্ত করেছেন। এরমধ্যে রসায়ন বিভাগে ২৮জন, পদার্থ বিভাগে ৩০ জন, গণিত বিভাগে ৩০জন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩৮জন শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন। এরমধ্যে কোটায় আছেন দুই শিক্ষার্থী। আগামী ৩ নভেম্বর অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে সুবিপ্রবি।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, আগামী ৩ নভেম্বর ক্লাস শুরুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রমের সুচনা করতে যাচ্ছে। যদিও আমাদের এখনো স্থায়ী ক্যাম্পাস নেই তবুও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা দিতে বদ্ধ পরিকর।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৯ জনের পদত্যাগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামেরRead More
হার্ভার্ডে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ যুক্তরাষ্ট্রের বিশ্বেরRead More



Comments are Closed