সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরের মেন্দিবাগ এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় মো. আরজু মিয়া (৩৫) নামের ওই যুবকের।
তিনি হবিগঞ্জ জেলার সদর থানার রিচি গ্রামের রশিদ মিয়ার ছেলে। নগরের আম্বরখানা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন আরজু মিয়া।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই যুবক একটি বাসার বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে শনিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed