কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৬
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর গোতামারী এলাকার এক কলেজছাত্রীর সাথে দই খাওয়া বাজারের কসমেটিক্স ব্যবসায়ী ও দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আবদুর ছাত্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপযার্য়ে ওই কলেজ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বন্ধুকে দিয়ে সেই ধর্ষণের ভিডিও করেন সাত্তার। পরে সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে পুনরায় ধর্ষণ করে। গত বৃহস্পতিবার ভিডিও পুনরায় ভাইরালের ভয় দেখিয়ে ওই কলেজছাত্রীকে নওদাবাস ইউনিয়নের শালবনে নিয়ে যাওয়া হয়। সেখানেও আবদুর ছাত্তার ও তার বন্ধুরা পালক্রমে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন এবং সেই ভিডিও করেন। এ সময় ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যান।
শুক্রবার রাতে এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা করেন। সেই মামলায় দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আবদুস ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের ছেলে রোকন, ৫নং ওয়ার্ডের আইয়ব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু, নওদাবাস এলাকার ওছমান গনির পুত্র সুলতানকে শনিবার সকালে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের পাশাপাশি ওই কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed