Main Menu

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ভারতীয় মহিষ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের পণ্য জব্দ করেছে। যার বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

শনিবার (৫ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মালামাল এবং দেশীয় মাছ ও রসুন জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-১৯০ পিস ভারতীয় কাতান শাড়ি, ৫টি মহিষ, ৪০৫টি হেয়ার ওয়েল, শুকনা সুপারি ১ হাজার ৫০০ কেজি, ৯০০ কেজি চিনি, ৪৭ বোতল ফেন্সিডিল, ১৩ হাজার ৩০ কেজি বাংলাদেশি রসুন, শিং মাছ ১৮০ কেজি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮৫০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি জব্দ করা হয়। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

Share





Related News

Comments are Closed