নারায়নগঞ্জ থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আদিব হোসেন (১০) নামের এক মাদরাসাছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত আদিবের আপন খালাতো ভাই শাহেদসহ অপর দুই অপহরণকারী মাহফুজ ও রাইয়ানকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
তিনি জানান, মাদরাসাছাত্র আদিবের বাবা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ অভিযুক্তরা তাকে বিমান বন্দরে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ নিতে তাকে সিলেটে নিয়ে এসে একটি আবাসিক হোটেলে আটকে রাখে।
আদিবের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর এ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আবেদনের শুনানি রবিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে পারে জানিয়েছে আদালত সূত্র।
Related News
সিলেটে সোনালী ব্যাংক থেকে আইনজীবীর সাড়ে ৩৪ লাখ টাকা উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরীরRead More
সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করাRead More



Comments are Closed